পড়ুয়ারা রামের জীবনী থেকে কি কি শিখতে পারে
দি নিউজ লায়ন; এবছর ২১ এপ্রিল ১২:৪৩ মিনিটে শুরু রামনবমী পূজো। শ্রী রামচন্দ্রের জন্মদিন ৷ ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রামচন্দ্র ৷ তিনি বিনম্র, প্রজাবৎসল রাজা হিসাবে পরিচিত ৷ তাঁর জীবন থেকে আমাদের বেশ কিছু শেখার আছে ৷ বিসেষ করে পড়ুয়ারা রামের জীবনী থেকে অনেক কিছুই শিখতে পারেন ৷ কারন ছাত্র জীবন অত্যন্ত কঠোর জীবন এই সময়ে নিজেদের ভবিষ্যত গড়ে তোলার আদর্শ সময় ৷
সবার প্রতি কেমন আচরণ করতে হয় তা শেখা যেতে পারে রামচন্দ্রের থেকেই ৷ যেমন রামচন্দ্র বাবার আদেশে হাসিমুখে ১৪ বছরের বনবাস বেছে নিয়েছিলেন একবারের জন্যও বাবাকে প্রশ্ন করেননি ৷ মাতা কৈকেয়ীকেও কখনও দোষারোপ করেননি বাবা মায়ের আদেশ শিরোধার্য করেছিলেন হাসি মুখে ৷
অন্যকে সম্মান দিলেই তবে সম্মান পাওয়া যায় ৷ মা-বাবা হলেন স্বয়ং ভগবান ৷ এই কথা অনেকে মানলেও এই পথ অবলম্বন করতে সক্ষম হননা ৷ কিন্তু রামচন্দ্রই প্রথম প্রতিষ্ঠা করেছিলেন বাবা-মাকে ঠিক কেমন সম্মান করা উচিৎ ৷
রামচন্দ্রের থেকে শেখা যেতে পারে কখনও হার না মানার বিষয়টি। লক্ষ্য অবিচল রেখে এগিয়ে যাওয়া। যেমন লঙ্কেশ্বর রাবণ সীতাকে হরণ করে নিয়ে গিয়ে অশোক বনে আটকে রেখেছিলেন ৷ রামের সামনে কঠিন চ্যালেঞ্জ সত্ত্বেও কখনও তিনি হার মানেনি ৷ লক্ষ্য অবিচল রেখে এগিয়ে গিয়েছিলেন পরবর্তীকালে রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করেছিলেন ৷
প্রতিটি পরিস্থিতিতেই শান্ত থাকতে হয় নাহলে হওয়া কাজও ভেস্তে যায় ৷ এই চারিত্রিক বৈশিষ্ট্যটিও শ্রীরামচন্দ্রের থেকে শেখা যেতে পারে ৷ রাজা রাম সাধুর বেশে বনে বাস করছিলেন যখন সীতা ও লক্ষ্মণকে নিয়ে ৷ কখনও মুহূর্তের জন্য বিচলিত হননি ৷ তা সে বাবার মৃত্যুশোকই হোক বা সীতাকে হারাণোর যন্ত্রণা ৷
রামচন্দ্রের থেকেই শেখা যেতে পারে ক্ষমা করাটাও একটা বড় গুণ। যেমন রাবণের ভাই বিভীষণ রাজ্য থেকে বিতাড়িত হওয়ার পরে রামের কাছে আসতেই রাম বিন্দুমাত্র চিন্তা করেননি বিভীষণকে শরণে নিতে এক মুহূর্তের জন্য ভাবেননি ৷
রামচন্দ্রের থেকেই শেখা যেতে পারে সঙ্গীর প্রতি সৎ ও দায়িত্বশীল থাকা। যেমন তিনি সীতা ছাড়া কখনই দ্বিতীয় কোনও মহিলার প্রতি আগ্রহ দেখাননি ৷
এছাড়াও রামচন্দ্রের থেকেই শেখা যেতে পারে বন্ধুর বন্ধুত্ব চিরকাল মনে রাখার কথা ৷ যেমন লক্ষ্মণ বা হনুমান শুধুই রামের ভক্ত নন ৷ এই দুই জনেই রামের অত্যন্ত ভাল বন্ধু ৷ এই বন্ধুদের গুরুত্ব রামের জীবনে অত্যন্ত বেশি ৷

Post a Comment